• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬
সর্বশেষ :
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ১৯৮৫ থেকে জীবনের সঙ্গে লড়াই, ভরসা শুধু আল্লাহ তালার খবর এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায় : ড. মোঃ মনিরুজ্জামান সুন্দরবনে বনদস্যু আতংক, ঋণের বোঝা নিয়েই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবহাটা থানায় যোগ দিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি এইচ এম শাহীন

যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায় : ড. মোঃ মনিরুজ্জামান

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৬৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায়’- বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় এ প্রার্থী আরো বলেছেন, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের মত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ‘মিরজাফররা’ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

 

সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং দলকে সুসংগঠিত করতে দলের নিবেদিত প্রাণ প্রতিটি কর্মী সমর্থককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান এমন আহবান জানান। মঙ্গলবার বিকাল তিনটায় শ্যামনগর পৌর সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর সভাপতিত্ব উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক-ই এলাহী মুন্নার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসু’র সাবেক নেতা শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, গাবুরার চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুল আলম, কেন্দ্রীয় কৃষকদল নেতা সুপ্রীম কোর্টের আইনজীবী খান আব্দুস সালাম, পদ্মপকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আব্দুস শহীদ, আবুল কালাম মোড়ল, প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সম্প্রতি কেন্দ্র থেকে শ্যামনগর উপজেলা বিএনপির জন্য আহবায়ক কমিটি দেয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যানের নির্দেশনা মেনে উক্ত কমিটি দেয়া হলেও ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিরোধীতাকারী মিরজাফররা উক্ত কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালানোর পাশাপাশি নানাভাবে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এসব মিরজাফরদের বিষয়ে সতর্ক থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

 

এছাড়া সংসদের প্রধান বিরোধী দলের মনোযোগ আকর্ষন করে তরুন এ নেতা আরও বলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী প্রার্থীর কারনে শ্যামনগরবাসীসহ জাতীয় সংসদ লজ্জিত হয়েছে। তাকে সম্পুর্নরুপে ত্যাগ করার মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারলে শ্যামনগরের উন্নয়নে সরকারি ও বিরোধী দল একযোগে কাজ করতে বদ্ধ পরিকর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com