• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০১
সর্বশেষ :
ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের

না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সদর উপজেলা প্রসাশনের আয়োজনে শিক্ষার্থীদের সরকারি সেবার তথ্য জানাতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শিক্ষার্থীদের মাঝে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে এই ব্যতিক্রমী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে সভাপতি হিসাবে উপস্থত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

 

ব্যতিক্রমী এই আয়োজনের প্রথম দিনে স্থানীয় শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন তার কার্যালয় থেকে প্রদত্ত বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, মানুষের মাঝে সরকারি দপ্তরগুলোর কাজের পরিধি এবং সেবা পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রায়শই স্বচ্ছ ধারণার অভাব থাকে। শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণ প্রজন্মকে সরকারি সেবা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক জবাবদিহিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদের সচেতন করার এই দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেরা সচেতন হবে না, বরং তাদের পরিবার ও সমাজকেও সরকারি সেবা পাওয়ার সঠিক উপায় সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে পারবে। সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, এটি কোনো একক দিনের আয়োজন নয়।

 

শিক্ষার্থীদের প্রশাসনিক ব্যবস্থার সাথে সুপরিচিত করতে ধাপে ধাপে সদর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবা নিয়ে এই ধারাবাহিক অবহিতকরণ কর্মসূচি পরিচালনা করা হবে।

 

অবহিতকরণ সভায় সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের অংমার্চিং মারমাসহ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com