• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৯
সর্বশেষ :
ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

৪ সেপ্টেম্বর কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক কাজী আনিসুল হক হীরা’র শুভ জন্মদিন। ১৯৮৬ সালের এই দিনে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা শেষমাথা এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা সামসুল হক ও মা শাহীনুর হক।

 

লেখক নাম কাজী আনিসুল হক। পেশায় সাংবাদিকতা, নেশা কবিতা লেখা। স্ব-শিক্ষায় শিক্ষিত এই কবি মানুষ হওয়ার সাধনায় দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে আসছেন। তাঁর লেখায় প্রেম, দ্রোহ, দেশ, সমাজ ও মানুষের জীবন-বাস্তবতার নানা অনুষঙ্গ উঠে এসেছে।

 

২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘তুমি’। এরপর প্রকাশিত হয়েছে ‘জলরঙ নারী’ (২০২০), ‘এ কবিতা তোমাকে দিলাম’ (২০২২), ‘জুহি সিরিজ’ (২০২৩), ‘স্বয়ং বাংলাদেশ’ (২০২৫) এবং স্ব-নির্বাচিত প্রেমের কবিতার সংকলন ‘বিপদজনক একশো এক’ (২০২৫)।

 

সাহিত্যচর্চার পাশাপাশি লিটল ম্যাগাজিন সম্পাদনায়ও তাঁর রয়েছে দীর্ঘদিনের ভূমিকা। তাঁর সম্পাদনায় প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’ সাহিত্যাঙ্গনে নিয়মিতভাবে কবিতা ও সৃজনশীল লেখালেখির চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া তিনি ‘লক্ষ্যাপারে’ ও ‘অভিযানপত্র’ পত্রিকা সম্পাদনার সঙ্গেও যুক্ত আছেন।

 

লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’-এর সাহিত্যচর্চা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহীয়সী সাহিত্য সম্মাননা-২০২৬’ লাভ করেছেন কবি কাজী আনিসুল হক। এই সম্মাননা তাঁর সাহিত্য সম্পাদনা ও লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন।

 

বর্তমানে কবি কাজী আনিসুল হক দৈনিক আজকের নীরবাংলা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

জন্মদিনে সহকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীরা কবি কাজী আনিসুল হকের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্যিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com