সাতক্ষীরা শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই ধর্মীয় উৎসব ঘিরে উপজেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে ছিল দিনব্যাপী নানা কর্মসূচি ও ধর্মীয় আয়োজন। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে নকিপুর সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে মাঙ্গলিক অনুষ্ঠান ও হোমযজ্ঞের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার শুরু হয়ে।
শোভাযাত্রাটি গোপালপুর ঐতিহাসিক শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এবং মহতি আলোচনা সভা ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শোভাযাত্রা, আরতি, কীর্তন ও দীপ প্রজ্জ্বলন করা হয়। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় শিশু-কিশোর ও তরুণরা, অনেকে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে উপস্থিত হয়ে ভক্তদের মন জয় করে নেয়। মন্দির প্রাঙ্গণে ছিল ধর্মীয় আলোচনা, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দিরে হাজার হাজার ভক্তের উপস্থিতি ছিল।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। তাঁর জীবন ও উপদেশ আজও আমাদের পথ দেখায়।”
শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান কবির, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু পরিষদ, হিন্দু মহাজোট, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যেন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
https://www.kaabait.com