• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর(বুধবার) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় বক্তব্য দেন ভুরুলিয়া ইউনিয়নের ইউ পি সদস্য বাবলুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, রবিউল ইসলাম, ইউপি সদস্য শুকুর আলী, রনজিত দেবনাথ, ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি শেখ জাবের হোসেন, শ্যামনগর সদর ইউপি সদস্য মোক্তার হোসেন ও বিএনপি নেতা আবু সাঈদ। শ্যামনগর পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত ও বাস্তবতা পূরণ হয়নি। তাদের অভিযোগ, একটি মহল নিজেদের স্বার্থে জনগণের মতামত ও স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়নে ভুমিকা রেখেছিল।

 

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com