• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শ্যামনগর উপজেলায় নতুন যোগদান করেই মাঠে নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। যোগদানের পরপরই খোলপেটোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মজুদের বিরুদ্ধে তাঁর সরাসরি অভিযানে এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

 

আজ খোলপেটুয়া নদীর পাড়ে নওয়াবেকি বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা বালুর গাদায় অভিযান চালান এসিল্যান্ড ওমর শরীফ ফাহাদ।

 

এ সময় শ্যামনগর থানার পুলিশের একটি টিম ও এএসআই বদরুজ্জামান, সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অয়েজকুরুনি নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত পাইপও কেটে দেওয়া হয়।

 

এসিল্যান্ড ওমর শরীফ ফাহাদ বলেন, সরাসরি বালু তোলার দৃশ্য পাওয়া না গেলেও ঘটনাস্থলে বেশ কয়েকটি অবৈধ বালুর গাদা পাওয়া গেছে। নদী থেকে বালু উত্তোলনের অবৈধ পাইপ কেটে দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান কোনোভাবেই থামবে না, এ অভিযান চলমান থাকবে। নদী-খাল আর উপকূলের এই শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এসিল্যান্ডের “কথায় নয়, সরাসরি মাঠে নেমে কাজ” করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

 

স্থানীয়দের ভাষায়, “নতুন এসিল্যান্ড আসছে, আর আসার পরপরই নদীর বালুর দিকে নজর দিছে—এটা ভালো খবর। অভিযান যদি এভাবেই চলতে থাকে, তাহলে অবৈধ বালু তোলার কারবার অনেকটাই বন্ধ করা সম্ভব।

 

শ্যামনগরের মানুষ এখন তাকিয়ে আছে, এসিল্যান্ড ওমর শরীফ ফাহাদের এই কঠোর অবস্থান আগামী দিনগুলোতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com