• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০
সর্বশেষ :
তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

“মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২০ হাজার টাকা প্রাইজমানির ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মীর মিল্টন। প্রধান অতিথি ছিলেন তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম হায়দার, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলা আমিন, সাবেক ফুটবলার শেখ জাহিদুল ইসলাম, ইসলামকাটি যুবদলের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও আফজাল। এছাড়া মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের শান্ত, শুভ, একলাছ, শহিদুল, সাগর, ইমরান, রিয়াদ, বাঁধন, তোহাসহ ক্লাবের সদস্য ও ফুটবলপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

 

প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুকুন্দপুর ইমেজিং ক্লাব, সাতক্ষীরা সদর ৪-১ গোলে বি এন স্পোর্টিংকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। খেলাটি মনোমুগ্ধকর করে তুলতে মাঠে ধারাভাষ্য দেন মাস্টার অলিউর রহমান ও পাইকগাছা থানার কৃতি সন্তান রাহুল রাহা।

 

আয়োজকরা জানান, মাদক থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com