• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
Oplus_131072

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু বিষয়ে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

রুটিন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মাঝে ডেঙ্গু বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।

 

এ সময় ডেঙ্গুর কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন করা হয়। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে রোগী ও স্বজনদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

 

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তাঁরা মনে করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com