• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫২
সর্বশেষ :
দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহযোগিতায় তালা ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সমতা ফোরামের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় ফোরামভুক্ত সাতক্ষীরা জেলার ১৪টি নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) প্রায় ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

 

ত্রৈমাসিক সমন্বয় সভায় বক্তারা ফোরামের বিগত তিন মাসের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা করেন।

 

একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং এলাকার টেকসই উন্নয়নে ফোরামের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ সময় স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সামাজিক সমস্যা সমাধানে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমতা ফোরামের উপদেষ্টা ও ‘সদেশ’-এর নির্বাহী প্রধান মাধব দত্ত, ‘সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস এবং সমতা ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com