‘আদর্শ ছাত্র সমাজ গঠনে পাঠদানের পাশাপাশি নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত করার উপর গুরুত্বারোপ’
আদর্শ সমাজ গঠনের জন্য শ্রেনীকক্ষে পাঠদান ছাড়াও নৈতিকতা এবং বিবেকবোধ জাগ্রত করার মত বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশ ছাড়াও বিতর্ক ও বইপড়া প্রতিযোগীতার আয়োজন করতে হবে। শ্রেনীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক মধুর হতে হবে এবং ছাত্র-ছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষন করে অভিভাবকদের অবহিত করতে হবে। ডিভাইসের অপব্যবহার রোধের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান দানের পাশাপাশি শ্রেনীকক্ষে শিক্ষকদেরও মোবাইল ব্যবহারে বিরত থাকতে হবে।
শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, প্রতিষ্ঠান সার্বিকভাবে পরিচালনাসহ সম-সাময়িক বিষয় নিয়ে স্কুল, স্কুল ও কলেজ এবং মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব বক্তব্য উঠে আসে।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ব্যক্তিক্রমী অথচ সময় উপযোগী এমন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্তের অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় শিক্ষকরা জানান শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কোনভাবেই আশানুরুপ পর্যায়ে নেয়া যাচ্ছে না। ছাত্র-ছাত্রীদের বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে যথেষ্ট অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি প্রতিষ্ঠান ছুটির পর দীর্ঘ সময় পর্যন্ত পরিবারের সান্নিধ্যে থাকার পরও অসংখ্য ছেলে শিক্ষার্থী খারাপ সঙ্গের কারনে বিপদগামী হয়ে পড়ছে। যার প্রভাব সমাজে পড়ার প্রেক্ষিতে একটা অস্থির সমাজের আলোরেখা দৃশ্যমান হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান ব্যতিক্রমী উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মতবিনিময় সভায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সম্যসা নিয়ে বক্তব্য রাখেন ভেটখালী এ, করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কাঠালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আজহারুল ইসলাম, চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাসীন হোসাইন, নওয়াবেঁকী ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান আসাদুজ্জামান মিঠু, জোবেদা সোহরাব মডেল একাডেমীর আব্দুস সাত্তার, জয়নগর মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম, নকিপুর পাইলট ম্যাধমিক বিদ্যালয়ের মোজাফ্ফর হোসেন, তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের মনোদ্বীপ মন্ডল।
মতবিনিময় সভায় সম-সাময়িক নানান বিষয়ের প্রতি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ওমর শরীফ ফাহাদ, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ারউদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, প্রেসক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনির।
অনুষ্ঠানে উল্লেখ করা হয় বাল্যবিবাহ কোনভাবেই বন্ধ হচ্ছে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রীতিমত বাল্যবিবাহের সাথে যুক্ত। শিশু শ্রমিকের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজ থেকে খারাপ বিষয়গুলো বিতাড়িত করতে হলে শ্রেনীকক্ষের প্রতি শিক্ষার্থীদের উৎসাহ তৈরি করতে হবে। শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নুতন-কুড়ি, প্রধানমনস্ত্রী গোল্ডকাপ প্রতিযোগীতার আয়োজনসহ নানামুখী উদ্যোগ গ্রহন করে সরকার নিজ উদ্যোগের প্রমান দিয়েছে। এখন শিক্ষকবৃন্দসহ অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার প্রেক্ষিতেই কেবল আদর্শ ছাত্র সমাজ গঠন করা সম্ভব।
সভাপতি শামসুজ্হাহান কনক তার বক্তব্যে আরও উল্লেখ করেন শিশুদের থেকে ফিটব্যাক পেতে হলে আগে শিক্ষকদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সময়ানুবর্তিতার প্রতি নজর দেয়ার আহবান জানিয়ে তিনি শুধুমাত্র ছয়ঘন্টা প্রতিষ্ঠানে পার করার মানসিকতা থেকে বেরিয়ে এসে ভবিষ্যত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দৃষ্টান্ত স্থাপনেরও আহবান জানান।
https://www.kaabait.com