• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরা জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ বলেছেন, সাতক্ষীরা জেলার মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধনে আবদ্ধ। এখানকার মানুষ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দেশের অন্যান্য স্থানের মতো সাতক্ষীরার বিভিন্ন স্থানেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

 

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সকল মণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে হবে।

 

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

 

পরিদর্শনের শুরুতে তিনি পারুলিয়া জেলিয়াপাড়া দুর্গাপূজা মণ্ডপ, পালপাড়া মণ্ডপ এবং পরে গাজীরহাট দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও মণ্ডপের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া রহমান, দেবহাটা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, গাজীরহাট দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক অলোক কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com