• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২০
সর্বশেষ :
তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা

তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর, নলতাসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান।

 

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ, আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে শেখ জিল্লুর রহমান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com