• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৯
সর্বশেষ :
ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের

ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান

নিজস্ব প্রতিনিধি / ২৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ।

 

এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

 

পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

 

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “আমি দলীয় নির্দেশনা মেনে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে ১নং ধানদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তুলতে চাই।”

 

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

 

এদিকে, ধানদিয়া ইউনিয়নের মোট ১৮টি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন মণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে সর্বমোট ৯০ হাজার টাকা অনুদান প্রদান করেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ। তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com