• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩
সর্বশেষ :
আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার

শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজের ৪ দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, মনোরঞ্জন মন্ডল কৈখালী ইউনিয়নের যাদা-ঘোলার চক এলাকার বাসিন্দা।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, গত চার দিন ধরে মনোরঞ্জন মন্ডল নিখোঁজ ছিলেন।

 

পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে শৈলখালী মাঠের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ​

 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com