• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২০
সর্বশেষ :
আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে

আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি / ২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আশাশুনিতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানার অফিসার বৃন্দ রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার আমান উল্লাহ (সেফ) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে ফকরাবাদে ভুক্তভোগী মাছুমা খাতুন (৩৩) এর বসতঘরে প্রবেশ করে ঘরের বাতি নিভিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় ওই নারী শয়নকক্ষে বসে ছিলেন। এ সুযোগে তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত পালিয়ে যান।

 

এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাছুমা খাতুন। পরে আশাশুনি থানায় মামলা নং-২১, তারিখ ২৬ অক্টোবর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়।

 

মামলা রুজুর পর পুলিশের অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com