• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪
সর্বশেষ :
৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ২০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টি বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

 

তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

 

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুধাংশ সরকার।

 

 

অনুষ্ঠানে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান এবং কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

 

 

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

বাইসাইকেল পাওয়া আটটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।

 

 

জেলা পরিষদের এ উদ্যোগের ফলে মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি তাদের লেখাপড়ায় আরও উৎসাহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com