দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন ১ জন। আহত ব্যক্তির নাম বৈদ্য নাথ দাশ (৪৫)। সে দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত হলোধর দাশের ছেলে। প্রতিপক্ষরা তাকে মারপিট করে এবং তার ভোগ দখলীয় জমি দখল করে নিয়েছে বলে বৈদ্যনাথ দাশ দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা করেছেন।
অভিযোগে বিবাদী করা হয়েছে, ১। শঙ্কর দাশ (৫০) ২। দিপঙ্কর দাশ (৪৬), উভয় পিতা- মৃত গোপাল চন্দ্ৰ দাশ ৩। শ্রাবন্তী দাশ (৪২), স্বামী- শঙ্কর দাশ ৪। মিতা রানী দাশ (৩৬), স্বামী- দিপঙ্কর দাশ ৫ । দীপ দাশ (২০), পিতা- শঙ্কর দাশ ৬। তীর্থ দাশ (১৯), পিতা- দিপঙ্কর দাশ, সর্ব সাং- বসন্তপুর, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা। অভিযোগ মতে জানা গেছে,
বসন্তপুর মৌজার খতিয়ান নং- ২১, ৩৪, দাগ নং সাবেক- ২৬, ২৭, হাল- ২২, ২৩, ২০, জমির পরিমান- (৪০.৫০+১৮)= ৫৮.৫০ একর। তফশীল বর্নিত ৫৮.৫০ একর জমির মধ্য থেকে ৪০.৫০ একর জমি বৈদ্যনাথের রেকর্ডীয় জমি এবং ১৮ শতক সরকারি ইজারাকৃত জমি।
উক্ত জমিতে তিনি ঘরবাড়ী বেধে ও বিভিন্ন প্রকার গাছ গাছালী লাগিয়ে ভোগ দখলে আছেন। উক্ত জমির পশ্চিম পার্শ্ব দিয়া সরকারি রাস্তা আছে। বিবাদীগন ঐ রাস্তার উপর গোয়াল ঘর, ফাইবারের ফ্যান তৈরীর ঘর, রান্না ঘর ইত্যাদি তৈরী করে রাস্তার জমি জবর দখল করছে। তারা ঐ সরকারি রাস্তাটি ব্যবহার না করে বাদীর তফশীল বর্নিত রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তা তৈরীর জন্য ষড়যন্ত্র করতে থাকে এবং তার জমি জোর পূর্বক জবর দখল করিয়া নেওয়ার জন্য হুমকী দেয়। এবিষয়ে তিনি সাতক্ষীরা আদালতে গত ইং ৬/৭/২৬ তারিখে পি-৪০৬/২৬ নং মামলা করে।
এছাড়া নিরুপায় হয়ে সে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করে। পরে সরকারি সার্ভেয়ার সরেজমিনে যেয়ে জমি মাপ জরীপ করে যার যার সীমানা নির্ধারন করে দেন। সেই সীমানা বরাবর ঘেরা বেড়া দেওয়ার জন্য তিনি ইং-১১/১১/২৬ তাং সকাল অনুমান ১০.০০ টার সময় সুতা টানাতে গেলে বিবাদীগন বাধার সৃষ্টি করে তাকে মারপিট করে।
এসময় বিবাদীরা তার ভোগদখলীয় জমিও দখল করে নেয়। তিনি মারপিটের কারনে আহত হলে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করেন। তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
https://www.kaabait.com