• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১২
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি উপজেলার বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি পরিণত হচ্ছে মরণফাঁদে।

 

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হলেও পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি কোনো কাজ।

 

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ইট-খোয়া বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সড়ক দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো বোঝার উপায় থাকছে না। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা। রিকশা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে অনেক চালক মূল সড়ক ছেড়ে গ্রামের বিকল্প ছোট রাস্তা ব্যবহার করছেন।

 

গুরুত্বপূর্ণ এ সড়কের এমন বেহাল অবস্থায় শুধু যাতায়াতেই নয়, স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিপণ্য ও অন্যান্য উৎপাদিত মালামাল বাজারে পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

 

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ রাস্তার কারণে অনেকেই এখন বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতের খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।”
গাড়িচালক ইমন রাজা বলেন, “প্রতিদিন দুই-তিনবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলাচল করি। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্ত ও দেবে যাওয়ার কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হয়।”
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবেই দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থা অব্যাহত রয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ, অতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক এবং আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। বুধহাটা-পাইথালী সড়কের কাজও শুরু করা হবে।

 

তবে কবে নাগাদ এ সড়কের সংস্কারকাজ শুরু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com