• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ।

 

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম বিনির্মাণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চালু করা হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক এ ব্যতিক্রমধর্মী পাঠাগার কার্যক্রম শুরু হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলববার (২৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১নং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সদর রাজস্ব সার্কেলের আসমাউল হুসনা পিংকি, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সাইফ উদ্দিন বিপ্লব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আসরাফিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

এর আগে ৬০নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই উদ্যোগের আওতায় ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ পাঠাগার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

 

বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমে ক্রমবর্ধমানভাবে সময় ব্যয় করছে। এ বাস্তবতায় পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিদ্যালয় পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।

 

‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কেবল বই পড়ার একটি স্থান নয়; বরং এটি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার প্রয়াস। জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশের এই উদ্যোগ একটি ইতিবাচক মাত্রা যুক্ত করেছে।

 

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে।

 

একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com