• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

 

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ লাখ টাকা বরাদ্দে এ কর্মসূচি বাস্তবায়ন করে ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদ।

 

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। তিনি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন।

 

এ সময় প্রধান অতিথি মিলন সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুন।

 

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com