• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৬
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

মোরেলগঞ্জে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, সন্ধান মেলেনি স্বর্ণের 

প্রতিনিধি: / ৫০০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই ঘটনার ১৩ ঘন্টা পরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। শনিবার বেলা ১০ টার দিকে কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চরে সাইকেলটি পাওয়া যায়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।
মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা  ছিলো বলে মিলন কর্মকার জানিয়েছেন।
দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com