• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯
সর্বশেষ :
সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর এড. আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হমলায় নিহত ১০

প্রতিনিধি: / ৪৭২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক: ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও ক্ষেপণাস্ত্র হামালা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ত্রাণের অপেক্ষায় থাকা ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করে ছিল ফিলিস্তিনিরা। এ সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই দিনে গাজা শহরের জেইতুন এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে। ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো অ্যাম্বুল্যান্স পৌঁছতে পারেনি বলে জানা গেছে। সূত্র : আলজাজিরা

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com