• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

নতুন ব্যাটিং, বোলিং কোচ নিয়োগ টাইগারদের জন্য

প্রতিনিধি: / ৩৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

স্পোর্টস: বিপিএল শেষ হলেও ফুসরত নেই ক্রিকেটারদের। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজের আগে নতুন করে ব্যাটিং, বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে নতুন করে ট্রেইনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইফতেখার ইসলাম ইফতি। বাংলাদেশের এই ট্রেইনার নিয়মিত মুখ। জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা প্রথম হলেও বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তার আছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এই সিরিজের জন্য আমরা ইফতিকে নিয়োগ দিয়েছি। সে পরীক্ষিত, বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে তার।’ এর আগে বাংলাদেশ দলের হয়ে এই পদে সবশেষ ছিলেন বিদেশি নিক লি। নতুন করে শান্ত-হৃদয়দের দায়িত্ব দেওয়া হয়েছে ইফতিকে। তবে কতদিনের জন্য সেটি জানা যায়নি। এদিকে এইচপির প্রধান কোচ ডেভিড হেম্প ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। তিনি দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচের। এছাড়া আন্দ্রে আডামস পেয়েছেন নতুন করে পেস বোলিংয়ের দায়িত্ব। সবশেষ বিপিএলে ইফতি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রেইনার। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও শেষটি হবে বিকাল ৩টায়। কুড়ি ওভারের সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রাম। সেখানে ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। সীমিত ওভারের সিরিজ শেষে দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ। ভেন্যু চট্টগ্রাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com