• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, গাজায় নিহত ১৭

প্রতিনিধি: / ৮৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই শরণার্থীশিবিরের তিনটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফার বরাতে আল-জাজিরা বলছে, গাজা উপত্যকার দেইর এল-বালাহ এলাকা ও জাবালিয়া শরণার্থীশিবিরে এসব হামলার ঘটনা ঘটেছে। ওয়াফা এবং আল-জাজিরা আরবির কর্মীদের সূত্রে জানা গেছে, দেইর এল-বালাহ এলাকার পূর্বাঞ্চলে দুটি আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় যে ভবনে হামলা হয়েছে, সেখানে অন্তত ৭০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে ওয়াফা। হামলায় সেখানে দুজনের প্রাণ গেছে। ওয়াফা বলছে, জাবালিয়ার ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছেন, সেই সংখ্যা আগামীকালের মধ্যে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com