• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৮
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

নামিবিয়ার প্রেসিডেন্ট মারা গেলেন

প্রতিনিধি: / ৪০৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ গেইঙ্গো মারা গেছেন। রোববার সকালে রাজধানী উইনহোয়েকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো বুমবা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর সময় তার স্ত্রী মনিকা গেইঙ্গো ও তার সন্তানরা পাশে ছিলেন। গত মাসেই জানা যায় যে হেজ ক্যানসারে আক্রান্ত। তার দপ্তর জানায়, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নেয়া হবে তাকে। ২ ফেব্রæয়ারি দেশে ফিরে আসবেন। এর আগে গত বছর এবং ২০১৪ সালে তারা অস্ত্রোপচার হয়েছিল। প্রোস্টেট ক্যানসার থেকে সুস্থও হয়ে যান তিনি। ২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গেইঙ্গো। এখন দ্বিতীয় মেয়াদে দায়িত্বপালন করছিলেন তিনি। আগামী নভেম্বরে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নামিবিয়ায়।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com