• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৮
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা সংক্রান্ত দিক নির্দেশনা দিলেন এমপি রশীদুজ্জামান

প্রতিনিধি: / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, এলাকায় কিছু মানুষ আছে যাদের কাজ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা। সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানো। এদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া এলাকায় কিছু অসৎ ব্যক্তি থাকেন যাদের কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। সর্বপরি মাদক মুক্ত সমাজ গঠন সহ এলাকার অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় গ্রাম পুলিশদের সভাপতি আফসার উদ্দীন ও সাধারণ সম্পাদক কালীপদ মন্ডল সহ সকল গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com