• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনিতে শি*শু ধ*র্ষ*ণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে সড়কে আবারো গর্ত, বড় দুর্ঘ*টনার আশঙ্কা ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউল ইসলামের জীবন যুদ্ধ শ্যামনগরে নদীর চরে গাছ হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর সড়ক ও কালভার্টটির বেহাল দশা ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন

মোদি মমতার সুস্থতা কামনা করলেন

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিদেশ : বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দ্রæত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়। চোটের খবর ছড়িয়ে পড়ার সাথসাথেই সারা দেশ থেকে আরোগ্য লাভের জন্য শুভকামনা আসতে শুরু করে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রæত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি মমতা দিদির দ্রæত সুস্থতা ও সবসময় সুস্বাস্থ্য কামনা করছি।’ এছাড়াও ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর, মুখ্যমন্ত্রীদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, নবীন পাটনায়েক এবং এম.কে. স্ট্যালিন; রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী; সিপিএম রাজ্য সম্পাদক মো. সেলিম এবং রাজ্য বিজেপি প্রধান সুকান্ত মজুমদার মমতার আরোগ্য কামনা করেছেন। পুলিশসূত্রে জানা গেছে, মমতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালসহ সিনিয়র অফিসারদের বলেছেন, তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো এফআইআর করা হয়নি। তবে তদন্ত চলছে। মণিময় বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। শুক্রবারও হাসপাতালে আনা হবে। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com