• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭
সর্বশেষ :
সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

রশিদ ১৪ বছরের রেকর্ড ভাঙলেন

প্রতিনিধি: / ৪৭৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে ছিলেন রশিদ খান। পিঠের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে শুক্রবার প্রথমবার ক্রিকেট খেললেন। ফিরেই ১৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন আফগানিস্তান অলরাউন্ডার। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। তাতে আফগান অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েন তিনি। ২০১০ সালের ফেব্রয়ারি থেকে এই রেকর্ডের মালিক ছিলেন নওরোজ মঙ্গল। ওইবার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন। রশিদের দুর্দান্ত বোলিংয়ের শিকার পল স্টার্লিং, কুর্টিস ক্যাম্ফার ও গ্যারেথ ডিলানি। আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ড থেমে যায় ৬ উইকেটে ১৪৯ রানে। অবশ্য রশিদের এই কীর্তির দিনে আফগানরা হেরে গেছে। ৩৮ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে থাকলো তারা। ১৮.৪ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com