• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

আব্দুল্লাহ ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) মোরেলগঞ্জ উপজেলার টিম লিডার নির্বাচিত

প্রতিনিধি: / ৬১৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ, বাগেরহাট। গত ১৬/০৩/২০২৪ ইং তারিখ অম্বিকা চরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০-
১:০০ টা পর্যন্ত নির্বাচনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) মোরেলগঞ্জ
উপজেলার টিম লিডার নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ।

এছাড়াও ডেপুটি টিম লিডার পুরুষ মোঃ মেহেদী হাসান ও নারী ডেপুটি টিম লিডার সুরমা আক্তার নির্বাচিত হয়েছে। সিপিপির সিনিয়র এসিস্ট্যান্ট ডাইরেক্টর মোঃ মামুনুর রশিদ এর পরিচালনায় নির্বাচনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিপির ডেপুটি ডাইরেক্টর এডমিন মোঃ শারাফত হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড
কো-অর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, মোংলা উপজেলা সিপিপির উপজেলা টিম

লিডার মোঃ আনোয়ারুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর মোঃ মহিদুল ইসলাম, মোরেলগঞ্জ পৌরসভার
কার্যসহকারী মোঃ আসলাম খান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর যৌথ কর্মসূচীর
আওতায় মোরেলগঞ্জ উপজেলা ৪৩ তম উপজেলা হিসেবে ১২৬০ জন ভলানটিয়ার নিয়ে দূর্যোগকালীন সময়ে
উপকুলীয় দূর্যোগ ঝুঁকি হৃাসে যাবতীয় কর্মকান্ড পরিচালনা করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com