• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭
সর্বশেষ :
তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো প্রজন্মের উপহার সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল গোয়ালপোতায় চেতনা নাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩ দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

পাকিস্তানের বিমান হামলা, আফগানিস্তানে নিহত ৮

প্রতিনিধি: / ৩৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: আফগানিস্তানের অভ্যন্তরে তালেবানদের একাধিক আস্তানাকে লক্ষ করে দুটি বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার ভোরে চালানো এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তানের তালেবান প্রশাসনের এক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত ও পাকতিয়া প্রদেশে হামলা দুইটি চালানো হয়েছে। এতে পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছেন তিনি। হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী এবং পররাষ্ট্র অধিদপ্তর। তবে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি স্বীকার করেছেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলা ও যৌথ হামলায় সাত সেনা নিহত হওয়ার দুই দিন পর বিমান হামলার ঘটনা ঘটলো। তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ কী তা স্পষ্ট নয়। পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সা¤প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলা বেড়েছে যার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন তারা। আর এই হামলাগুলোর পরিকল্পনা আফগান ভ‚খÐে বসে করা হয়েছে বলেও দাবি করেছেন তারা। পাকিস্তানি তালেবান -একটি পৃথক জঙ্গি গোষ্ঠী; কিন্তু আফগান তালেবানের সাথে জোটবদ্ধ। অবশ্য পাকিস্তানি তালেবান জঙ্গিদের আফগানিস্তানের ভ‚খÐ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে আফগানিস্তানের তালেবান সরকার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com