• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৫
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

বন্দুকধারীর গুলিতে দক্ষিণ সুদানে নিহত ১৫

প্রতিনিধি: / ৬৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিদেশ : দক্ষিণ সুদানের পিবোর অঞ্চলে ১৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার হত্যার শিকার হয়েছেন ওউ অঞ্চলের কমিশনারও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বৃহত্তর পিবোর এলাকার তথ্যমন্ত্রী আব্রাহাম কেলাং গতকাল বুধবার রয়টার্সকে বলেন, দল নিয়ে নিয়াত গ্রামে গিয়েছিলেন কমিশনার। সেখান থেকে ফেরার সময় অতর্কিত হামলায় কমিশনারসহ ১৫ জন নিহত হয়েছেন। কেলাং বলেন, হামলাকারীরা ওই অঞ্চলের আনুয়াক স¤প্রদায়ের যুবক বলে সন্দেহ করা হচ্ছে। ২০১৮ সালের শান্তি চুক্তির পর থেকেই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে অনেক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। স্বাধীনতা লাভের দুই বছর পরই দক্ষিণ সুদানে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। ডিঙ্কাস ও নুয়ের জাতিগত দ্বন্দে  জড়িয়ে পড়ে। তাদের সংঘাতে ২০১৩-২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com