• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

চীনে সড়কে ঝরল ১৪ প্রাণ

প্রতিনিধি: / ৫৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : চীনে উত্তরাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে টানেলের ভিতরে একটি বাস বিধ্বস্ত হওয়ার পর ১৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে, বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শানসি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় স¤প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদনে বলা হয়, ৫১ জন যাত্রী নিয়ে বাসটি হোহোট-বিহাই এক্সপ্রেসওয়ের টানেলের দেয়ালে প্রচন্ড  গতিতে আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে ১৪টি মৃতদেহ পাওয়া যায় এবং আরও বেশ কিছু লোককে হাসাপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে সিসিটিভি। এতে আরও বলা হয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এর আগে গত বছরের ফেব্রæয়ারিতে চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জন মারা গিয়েছিল। এর এক মাস আগে পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com