• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭
সর্বশেষ :
সাতক্ষীরার বাইপাস সড়কে নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই পাটকেলঘাটায় ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে দুই গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা পিতার দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে মেয়ের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নিল প্রতারক শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বাল্কহেডসহ আটক ১, জরিমানা ৫০ হাজার দেবহাটা ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

ফকিরহাটে ভৈরব নদ থেকে মাটি উত্তোলনের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

প্রতিনিধি: / ৪৭৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে ভৈরব নদের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে একটি ইট ভাটার ম্যানেজারকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ জানান, ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায় অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি ইট ভাটার মালিক কর্তৃপক্ষ। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল-মদিনা ব্রিকস্ এর ম্যানেজার মো. আ. ছালামকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, এসময় তিনি ২৪ ঘন্টার মধ্যে নদের তীর থেকে সকল ইট সরিয়ে নেওয়ার নিদের্শ প্রদান করেন। এছাড়া এক মাসের মধ্যে মাটি উত্তোলন স্থানে মাটি ভরাট করার নির্দেশ দেন। অন্যথায় ওই ইট ভাটা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এ কর্মকর্তা।
স্থানীয়রা জানান, ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকার ভৈরব নদ খননের পর পাড়ে রাখা মাটি কেটে নিয়ে যাচ্ছিল আল-মদিনা ব্রিকস্ নামে একটি ইট ভাটা কর্তৃপক্ষ। সেই মাটি দিয়ে ভাটায় ইট তৈরী করা হয় বলে জানান তারা। যে কারনে নদীর তীর ঘেষে গড়ে উঠা প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়নের ঘরগুলো ঝুকির আশংকা ছিল। পাশাপাশি ভরা বর্ষা মৌসুমে এলাকা পানিতে প্লাবিত হওয়ার সম্ভবনা ছিল।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, উপজেলার মৌভোগ এলাকায় ভৈরব নদ থেকে ইট তৈরী করার জন্য একটি মহল মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। এসময় ইট ভাটার ম্যানেজারকে ৫০হাজার টাকা জরিমানা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com