• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২
সর্বশেষ :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৫০১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

 ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠেয়  দু’টি সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এলাকার উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি মো. ওবাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। উপস্থিত ছিলেন,উপজেলা  প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পিআইও ইমরুল কায়েস, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ডিজিএম ছিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কেএম আরিফুজ্জামান তুহিন, আ. মান্নান গাজী, আ. কালাম আজাদ, শাহাজাদা আবু ইলিয়াস ও আ.ছালাম কেরু, প্রভাষক মোমিন উদ্দীন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও শহীদুল ইসলাম, সুরাইয়া বানু, শেখ আনিছুর রহমান মুক্ত, কবিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com