• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৫
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

হান্নান সরকারের মা আর নেই

প্রতিনিধি: / ৪৯২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকারের মা ফরিদা আক্তার মারা গেছেন। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হয় তার। জানা গেছে, অসুস্থতা নিয়ে গত এক সপ্তাহ আইসিইউ’তে ছিলেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। হান্নানরা ৪ ভাই ও ১ বোন। জাতীয় দলে হান্নান সরকার ওপেনার ছিলেন। মাত্র ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ১৭ টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান করেন হান্নান। ক্রিকেটের কুলীন ফরম্যাট টেস্টে পাঁচটি ফিফটি আছে তার নামের পাশে। ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন ২০ ওয়ানডে। ওয়ানডেতে তিন ফিফটিসহ ১৯.১৪ গড়ে ৩৮৩ রান করেন হান্নান। চলতি বছর ফেব্রæয়ারিতে ৮ বছর পর নতুন নির্বাচক কমিটি গঠন করে বিসিবি। সেই নির্বাচক প্যানেলে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্যানেলে অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পান হান্নান। এর আগে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com