• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

উগান্ডার প্রেসিডেন্ট ছেলেকে সেনাপ্রধান বানালেন

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিদেশ : উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তার ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে পদোন্নতি দিয়েছেন। মন্ত্রিসভায় বড় রদবদলের মধ্যে ৪৯ বছর বয়সী এই জেনারেলের পদোন্নতি দেয়া হয়। গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জেনারেল কাইনেরুগাবার পদোন্নতির প্রতিক্রিয়া উদ্বেগের জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, কাইনেরুগাবাকে বছরের পর বছর পর ধরে দেশের শীর্ষ পদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় থাকা মুসেভেনি একমাত্র ছেলেকে তার উত্তরসূরি হিসেবে তৈরি করার এই জল্পনাকে অস্বীকার করেছেন। জেনারেল কাইনেরুগাবা একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি সামরিক প্রটোকল লঙ্ঘন করে দেশটির রাজনৈতিক অঙ্গনে ক্রমশ জড়িত হয়ে পড়ছেন। ২০২২ সালে প্রতিবেশী কেনিয়া আক্রমণ করার জন্য টুইটারে হুমকি দেয়ার পরে তাকে সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার পদ থেকে বরখাস্ত করেন তার বাবা। সেই ঘটনায় প্রেসিডেন্ট মুসেভেনিও কেনিয়ার নেতার কাছে ক্ষমা চেয়েছেন এবং কেনিয়ানদের কাছে তার ছেলের পক্ষে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন। পদোন্নতির ফলে কাইনেরুগাবা এখন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে জেনারেল উইলসন এমবাদির স্থলাভিষিক্ত হয়েছেন। আর উইলসন এমবাদি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হতে যাচ্ছেন। বিরোধী আইনপ্রণেতা ইব্রাহিম সেমুজ্জু এনগান্ডা বার্তাসংস্থা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট মুসেভেনি উগান্ডাকে ‘তার পরিবারের ব্যক্তিগত বিষয়’ হিসেবে বিবেচনা করছেন। এই নিয়োগের নিন্দা জানিয়ে তিনি বলেন, উগান্ডাবাসীদের ‘পারিবারিক রাজবংশের’ বিরোধিতা করা দরকার।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com