• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২১
সর্বশেষ :
তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা

বাগেরহাটে এক অধ্যক্ষের বাস ভবনে হামলা ,থানায় জিডি।।

প্রতিনিধি: / ৬৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের বাস ভবনে রাতে  দূবৃর্ত্তরা হামলা ও ভাংচুর করেছে।
সোমবার গভীর রাতে শহরের হরিণখানা এলাকায় অধ্যক্ষের বাস ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে ভবনের কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। রাতেই খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাসভবন পরিদর্শন করেছে। এ ঘটনায় অধ্যক্ষ ফারহানা আক্তার বাগেরহাট মডেল থানায় একটি জিডি করেছেন। অধ্যক্ষ ফারহানা আক্তার প্রতিবেদক কে  জানান. রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক  দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়।
ঘুম থেকে উঠে দেখি জানালার গ্লাস ভাঙ্গা এবং গ্লাসের ওপর ইট পাটকেল নিক্ষেপ করছে। পরে ডাকচিৎকার করলে দুইজন ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে জানালার গ্লাস ভাংচুর দেখতে পায়। অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি। এর আগে কয়েকবার জানালার গ্লাস,বিদ্যুৎতের লাইন,টিউবয়েলের ক্ষতি করে আসছে কিছু লোকজন।
প্রতিটা ঘটনাই পুলিশ প্রশাসন কে জানানো হয়। এরপরও দুবৃর্ত্তরা নিয়ন্ত্রীত হচ্ছে না। বাগেরহাট শহরে এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় পড়েছি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার (ওসি) সাইদুর রহমান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশাকরি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com