• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

লবণ পানি উপকূলীয় অঞ্চলের পরিবেশ, প্রাণ ও প্রকৃতি ধ্বংস করেছে….এমপি রশীদুজ্জামান

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার কৃষকবান্ধব সরকার। এ জন্য এ সরকারের সময়ে দেশের কৃষকরা যেমন ভালো আছে তেমনি কৃষিতে এসেছে অভাবনীয় সাফল্য। তিনি বলেন, কৃষি হচ্ছে গ্রামীন অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি এবং কৃষকের উন্নয়ন ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এমপি রশীদুজ্জামান বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ শুরু করেছিলেন। যার সুফল পেয়ে ওই সময় এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করেছে। কালের বিবর্তনে আশি’র দশকে এ অঞ্চল গ্রাস করে নেয় লবণ পানি। লবণ পানির আগ্রাসনে এখানকার কৃষি, পরিবেশ, প্রাণ ও প্রকৃতি ধ্বংস হয়ে গিয়েছে। যে কোন উপায়ে লবণ পানির অগ্রাসন থেকে এ অঞ্চলের পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে হবে। তিনি বলেন, কৃষি চাষাবাদে অতিতের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। ঘরে ঘরে স্মার্ট কৃষক ও কৃষি উদ্যোক্তা তৈরী করতে হবে। ফসলী জমির বহুমুখী ব্যবহার করতে হবে। তিনি আগামী আমন মৌসুমে চিংড়ি ঘেরের এক ইঞ্চি জায়গাও ফেলে না রেখে ধান চাষ করতে সকলের প্রতি আহবান জানান। তিনি রোববার দুপুরে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী রাধা গোবিন্দ মন্দির চত্তরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলায় কৃষির বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষক সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কৃষিবিদ ড. ফেরদৌস, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগনেতা এসএম আয়ুব আলী, গাজী মিজান, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ইউপি সদস্য সরৎ চন্দ্র মন্ডল, আয়ুব আলী সরদার, আক্তার হোসেন গাইন, আব্দুল মোমিন, রমেশ চন্দ্র বর্মণ, নাছিমা আক্তার, গাউস সরদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, আবুল কালাম আজাদ, আতাউল্লাহ, ফয়সাল আলম, আকরাম হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, সুব্রত দত্ত, এনামুল হক, তাপস সরকার, সুমিত দেবনাথ, মুনিয়া রুবাইয়া, মফিজুল ইসলাম, শামীম আফজাল, দেবদাশ, নাহিদ মল্লিক, সরাজ উদ্দীন, মৃণাল, ময়না বেগম, কৃষক বিজয় কৃষ্ণ রায়, জ্যোতিকা রায়, মলয় মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, স্বেচ্ছাসেবক লীগনেতা রাজিকুজ্জামান সুমন, মৎস্যজীবী লীগনেতা হামিম সানা, ছাত্রলীগনেতা আরিফ আহম্মেদ জয় ও ফয়সাল আলম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com