• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৫
সর্বশেষ :
শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

নোরা ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন

প্রতিনিধি: / ৩৩৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিনোদন: নোরা ফাহেতি ছোট থেকেই হতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হয়ে গেলেন ডান্সার। তবে নোরা ফাহেতি একটা সময় বলিউডে পা রেখে বুঝেছিলেন সফরটা এতোটাও সহজ নয়। নাচের প্রস্তাব পাওয়ার পর তাই গ্রহণ করেছিলেন নোরা। ফলে ভারতে গিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। একের পর এক কাজের প্রস্তাব পেয়ে তাকে রীতিমত ঠকতে হয়েছে। ভয়ানক পরিস্থিতির শিকারও হতে হয়েছে। জানা যায়, নোরা ফাতেহি প্রথম যখন কাজে এসেছিলেন ৯ জনের সঙ্গে একটি ঘর শেয়ার করে থাকতেন। আর এভাবেই ধীরে ধীরে বলিউডের অন্দরমহলে নিজের জায়গা করে নিতে দেখা যায় তাকে। বিগ বস ৯ সিজনে অংশগ্রহণ করেছিলেন নোরা। প্রিন্স নারুলার সঙ্গে তার রোম্যান্টিক লিঙ্ক আপ আলোচিত হয়েছিল সে সময়। বিগ বসের বাড়িতে তাদের প্রেম শিরোনাম তৈরি করতো। বিগ বসের পর তাকে দেখা যায় বøকবাস্টার ‘বাহুবলী’ ছবির একটি নাচের দৃশ্যে। ক্যারিয়ার শুরু হয় সেই থেকে। প্রথম দিকে অনেক হেনস্থার শিকার হয়েছিলেন নোরা। ঠিক মতো হিন্দি বলতে পারতেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘হিন্দি শিখতে শুরু করেছিলাম। কিন্তু অডিশনের সময় ভয়ানক অবস্থা হতো আমার। মানসিকভাবে প্রস্তুত থাকতাম না। নিজেকে খুব বোকা বলে মনে হত। কিন্তু কিছু মানুষ তো ক্ষমা করেন না। সামনাসামনি হাসাহাসি করতেন তারা। বলতেন, আমি সার্কাস থেকে এসেছি। খুব অসম্মানজনক বলে মনে হয়েছে আমার। বাড়ি ফেরার সময় কাঁদতাম।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com