• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

মোংলায় শ্রমিকদের ঈদের খাদ্য সামগ্রী দিলো বন্দর ব্যবহারকারীরা

প্রতিনিধি: / ৪৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
নিজস্ব প্রতিবেদক বাগেরহাট  :  মোংলা বন্দরে জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের নিচে শ্রমিকদের ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এদিন ৩১৫০ জন শ্রমিকদের মাঝে চাল, ডাল, চিনি, আলু, লবন, সেমাই ও দুধ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম কিবরিয়া হক, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন, এস এম মোস্তাক মিঠু, শেখ আব্দুস সালাম, মোঃ মহাসিন, আফছার উদ্দিন রতন, ও মশউর রহমান।
এসময় বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন ও এস এম মোস্তাক মিঠু বলেন, মোংলা বন্দরের শ্রমিক -কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে যাতে ভাল করে ঈদ উদযাপন করতে পারে সে জন্য তাদের পক্ষ থেকে সামন্য উপহার। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন সবসময় শ্রমিকদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com