• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০২
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত ১০

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিদেশ : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় ৬ বেসামরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শনিবার ভোরে এই হামলা করা হয়েছে। টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন খারকিভের মেয়র ইহর তেরেখভ। খবর রয়টার্সের। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের জাতীয় পুলিশ বলেছে, হামলাটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। ওই পোস্টে শহরের রাস্তায় এবং ভবনের পাশে ছড়িয়ে পড়া আগুনের ছবিও যুক্ত ছিল। তেরেখভ বলেন, “হামলাটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে অন্তত নয়টি উচ্চ ভবন, তিনটি ডরমিটরি, বেশ কয়েকটি প্রশাসনিক ভবন, একটি দোকান, একটি পেট্রোল স্টেশন, একটি সার্ভিস স্টেশন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী ফেসবুকে দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ছোড়া ৩২টি ড্রোনের মধ্যে ২৮টি এবং ছয়টির মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলার পরপরই খারকিভ এবং কিয়েভসহ দেশের অধিকাংশ স্থানে কয়েক ঘণ্টার জন্য বিমান হামলার সতর্কতা কার্যকর করা হয়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ। সা¤প্রতিক সপ্তাহগুলোতে শহরটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। বুধবার শহরটিতে একটি একটি ড্রোন হামলায় চারজন নিহত হন। এই হামলায় শহরটির অ্যাপার্টমেন্ট বøকগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক। বৃহস্পতিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে নিউজ আউটলেট পলিটিকোকে তিনি বলেছেন, মে বা জুন মাসে রাশিয়ার করা যে কোনও নতুন হামলার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে খারকিভকে দেখেছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com