• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৩
সর্বশেষ :
হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পিরোজপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোয়নপত্র দাখিল করে

প্রতিনিধি: / ৯০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

এস এম মনিরুজ্জামান , পিরোজপুর প্রতিনিধি: আসন্ন ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ছিলো মনোনায়নপত্র দাখিলের শেষ সময় পরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মিজানুর রহমান এ তথ্য জানান।

এছাড়া তিনটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মিজানুর রহমান জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আজ ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।পিরোজপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী, মো: শফিউল হক মিঠু ও বায়জিদ হোসেন।

সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন এবং নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো এস এম নুরে আলম সিদ্দিকী, ডা: দীপঙ্কর নাগ, দীপ্তিষ চন্দ্র হালদার এবং মোহাম্মদ আলী সিকদার এবং ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো মো: জিয়াউল আহসান গাজী, এম. মতিউর রহমান, মোহাম্মদ ফায়জুল কবির এবং শেখ আবুল কালাম আজাদ।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং নির্বাচন ০৮ মে অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com