• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

পিরোজপুর সদর উপজেলায় সাংবাদিক মিঠুসহ ২ জন চেয়ারম্যান প্রার্থী

প্রতিনিধি: / ১৪২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

পিরোজপুর প্রতিনিধি: আসন্ন ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে
পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে
১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ছিলো
মনোনায়নপত্র দাখিলের শেষ সময়। পিরোজপুর সদর উপজেলায় সাংবাদিক শফিউল হক
মিঠুসহ ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা
ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নাজিরপুর উপজেলায় ৪ জন
চেয়ারম্যান প্রার্থী ৫ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী
মনোনয়নপত্র দাখিল করেন। ইন্দুরকানী উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী ৪ ভাইস
চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: মিজানুর রহমান জানান,
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সোমবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র
জমা দেয়ার শেষ দিন। এ দিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
পদে ২ জন প্রার্থী মো: শফিউল হক মিঠু ও এস এম বায়জিদ হোসেন মনোনয়ন
পত্র দাখিল করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com