• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩২
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও
আবুল কালাম, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী ৮ই মে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সাত নেতা জনসংযোগ করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগেরই পাঁচজন। এ ছাড়া সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে তিনজনের নাম শোনা যাচ্ছে। সাধারণ ভাইস চেয়ারম্যান পদেও অন্তত দুই আওয়ামী লীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান। তাঁর পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীও নির্বাচন করতে চান। তিনি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। এ দু’জনই দলের জেলা সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী। অন্যদিকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারী তিন নেতা। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মুধা মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও পত্তাশী ইউপির সাবেক চেয়ারম্যান মোবারক আলী, সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল লতিফ হাওলাদার। এ ছাড়া মাঠে নেমেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ফায়জুল কবির তালুকদার। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন। ফায়জুল কবির তালুকদারের ভাষ্য, ‘দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও এলাকার মানুষের প্রত্যাশা আছে। তাদের ভালোবাসার কারণে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।’ সব দলমতের মানুষ তাঁকে নির্বাচনে সমর্থন দেবে- এমন আশাও করছেন। ২০১৪ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জয়ী হন মাসুদ সাঈদী। তিনি স্থানীয় সাবেক সংসদ সদস্য ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ সাঈদী এবার নির্বাচন করবেন। তিনিও এলাকায় জনসংযোগ করছেন। এ বিষয়ে মাসুদ সাঈদী বলেন, চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এলাকার লোকজনই তাঁকে আহবান করছেন। এ কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তাঁর বাবা দেলাওয়ার হোসাইন সাঈদী সংসদ সদস্য হিসেবে এলাকায় উন্নয়ন করেছেন উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, এলাকাবাসীর সহায়তায় তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে চান। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃধা মনিরুজ্জামান বলেন, চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তিনি গণসংযোগ করছেন। সংসদ সদস্য শ ম রেজাউল করিমের সায় পেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমান চেয়ারম্যান এম মতিউর রহমানও পাড়া- মহল্লায় যাচ্ছেন। জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করছেন। মতিউর রহমান বলেন, ‘দলীয় মনোনয়ন না থাকলেও দল ও এলাকাবাসীর সমর্থন আছে। তাই আমি নির্বাচন করব।’ পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে উন্নয়নমূলক কাজ করেছেন। কিছু অসমাপ্ত কাজ আছে। এগুলো সম্পন্ন করার জন্যই তিনি নির্বাচন করতে চান। উপজেলা পরিষদের সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে আছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলরুবা মিলন নাহার। তাঁর আরো....
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় অজ্ঞান পার্টির হোতা ইউপি সদস্য মোঃ সবুজ সরদার  আটক ও চুরির ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার।  উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে মো: ইস্রাফিল সানার
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা):  প্রাকৃতিক মৌমাছির চাক থেকে মধু আহরণ করেন আব্দুল বারিক। মধু বিক্রি করে  সংসার চালাচ্ছেন।তবে প্রতিদিনই মধু সংগ্রহ হয় না। বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে বেশি মধু সংগ্রহ
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে রবিবার বেলা ১১টার স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ অসচ্ছল
জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে বলাৎকারের পর হাত-পা ও মুখ বেঁধে মোঃ আহসান বিশ্বাস (৫) নামের এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (০৬ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের বরাজের পাশের একটি গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে শিশুটিকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে শিশুটির পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে এই শিশুকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক ফাসির দাবি জানিয়েছেন স্বজনরা। হত্যার শিকার শিশু মোঃ আহসান বিশ্বাস নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চরশুকতাইইল গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে। সে মায়ের সাথে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে নানা ফিরোজ আহমেদের বাড়িতে থাকত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অকিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান। শুক্রবার (০৬ এপ্রিল)বিকেলে নানা বাড়িতে প্রতিবেশির বাড়িতে আম কুড়াতে গিয়ে নিখোজ হয় শিশুটি। রাতে তার বাবা মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরী করেন। রাতেই পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। না পাওয়ায় সকালেও চলে অভিযান। অবশেষে শনিবার (০৬ এপ্রিল) দুপুরের দিকে পান বরাজ এর মালিক দাউদ শিশুটিকে বরাজের পাশে একটি গর্তের মধ্যে সুপারির পাতা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পায়। এদিকে এক মাত্র ছেলে সন্তানকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন মা হুমায়রা বেগম। জ্ঞান ফিরলেই ছেলের হত্যাকারীদের ফাসি চেয়ে বিলাপ করছেন। স্বজনদের শত আশ্বাসেও শান্ত হচ্ছেনা মায়ের মন। মা হুমায়রা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাসি চাই। আর কিছু চাই না।
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে একটি ইন্স্যুরেন্স কোম্পানীর আড়ালে ভূয়া কাগজপত্র দিয়ে এক ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বার বার
বিদেশ : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে রাজি করানোর জন্য মিসর ও কাতারের নেতাদের প্রতি আহŸান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুপক্ষকে যুদ্ধবিরতি ও সমঝোতায় পৌঁছাতে
বিদেশ : পবিত্র শবে কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। তিল ধারণের ঠাই ছিল না। গত শুক্রবারের রাত ছিল সৌদি আরবে পবিত্র শবে কদরের রাত। এ

https://www.kaabait.com