• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩
সর্বশেষ :
তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা

ফের জরিমানার কবলে বার্সেলোনা

প্রতিনিধি: / ১০৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

র্স্পোর্টস:  সময়টা খুব ভালো যাচ্ছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। হোক সেটা মাঠে কিংবা মাঠের বাইরে। এর আগে গেল বছরের মার্চে দলের খেলোয়াড়দের ঠিকমতো বেতন পরিশোধ না করার কারণে ক্লাবটিকে জরিমানা করেন উয়েফা। এ ছাড়া গেল বছরের অক্টোবর মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ৩-১ গোলে হারের পর বেফাঁস মন্তব্য করেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। তখন আবারও জরিমানার কবলে পড়ে স্প্যানিশ ক্লাবটি। এবার ফের একবার জরিমানার কবলে পড়ছে তাড়া। জানা গেছে বার্সেলোনার এই নতুন জরিমানা সর্বশেষ জানুয়ারি ২০১২ এবং জুন ২০১৫-এর মধ্যে এজেন্টদের অর্থ প্রদানের জন্য কথিত আয়কর দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত। স্পেনের সেন্ট্রাল ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে একটি ভ্যাট মামলা এবং অনাবাসীদের ট্যাক্সের জন্য অর্থ প্রদানসংক্রান্ত একটি আয়কর মামলায় আপিল করে এই কাতালান ক্লাব। সর্বশেষ রায় আসার আগে গেল বছর বার্সেলোনা আর্থিক ফেয়ার প্লে জমা দেওয়ার জন্য উয়েফা কর্তৃক ৪ লাখ ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে বার্সেলোনা। সেই বিবৃতিতে বলা হয়, ‘এটি একটি আশ্চর্যের বিষয় যে বিতর্কিত আদালত এ বিষয়ে সুপ্রিম কোর্টের সা¤প্রতিক আইন বিবেচনা করেনি। এমন কাÐে কিছু ফুটবল ক্লাব একই বিষয়ে সা¤প্রতিক বাক্যে উপকৃত হতে পেরেছে।’ সেই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অন্য কিছু ক্লাবের আবেদন গৃহীত হয়েছে’ যদিও এই বিবৃতিতে বার্সার পক্ষ থেকে কোনো ক্লাবের নাম উল্লেখ না করলেও রিয়াল মাদ্রিদের দিকে ইঙ্গিত করে ক্লাবটি ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com