• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০
সর্বশেষ :
দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্তের আওতায় গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্যা সাজু পারভিন, ইউপি সদস্যা রেহেনা পারভিনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা।

 

অনুষ্ঠানে ইউনিয়নের ৩টি ক্লাব, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ৯টি ওয়ার্ডে পৃথকভাবে ৪টি করে বল বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের সুনামও বৃদ্ধি করা সম্ভব। তিনি মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com