• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

অপ্রয়োজনীয় মেইল থেকে মুক্তি পেতে করনীয়

প্রতিনিধি: / ৭৮৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আইটি: ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। কিন্তু এত বেশি মেইল ব্যবহার করায় জি-মেইল খুললেই শুধু অপ্রয়োজনীয় মেলে ভর্তি থাকে। ফলে দরকারি ইমেল খুঁজে পাওয়া দায় হয়ে যায়। আবার স্টোরেজ ভর্তি হয়ে গেলে তো, কোনো মেইল ঢুকতেই চায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে কড়া পদক্ষেপ নিয়েছে গুগল। এখন কেউ যদি বাল্ক বা স্প্যাম ইমেল পাঠাতে চান, তবে তাকে গুগলের নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ খুব শিগগির আপনি স্প্যাম ই-মেইল থেকে মুক্তি পাবেন।গত বছর অর্থাৎ ২০২৩ সালে গুগল একটি বøগপোস্টে জানিয়েছিল যে, অবাঞ্ছিত ই-মেইল বন্ধ করতে আপনাকে শুধু একটি ক্লিক করতে হবে। এজন্য আনসাবস্ক্রাইব বোতামটি ই-মেইলে পাওয়া যাবে। কারও ই-মেইল পছন্দ না হলে এই বাটনে ক্লিক করতে পারেন। এরপরে আপনি ই-মেইল পাবেন না। বাল্ক বা স্প্যাম ইমেল প্রেরকদের অবশ্যই দুই দিনের মধ্যে সেই আনসাবস্ক্রাইব রিকোয়েস্ট মানতে হবে। গুগল চলতি মাস থেকেই পদক্ষেপ নিতে শুরু করবে। যদি একজন বাল্ক ই-মেইল প্রেরক কোম্পানির নীতি অনুসরণ না করেন, তাহলে তিনি পরবর্তিকালে আপ জি-মেইল ব্যবহার করতে পারবেন না। কিংবা ব্যবহার করতে কোনো সমস্যা হবে। এ ছাড়া যারা কোম্পানির নীতি মেনে চলবে না, চলতি বছরের এপ্রিল থেকে তাদের জি-মেইল বন্ধ করে দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com