• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬
সর্বশেষ :
ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ইউক্রেনে রাশিয়ার হামলা রুশ নির্বাচনের মধ্যেই , নিহত ২০

প্রতিনিধি: / ৪৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: স্থানীয় সময় গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু এরমধ্যেও ইউক্রেনে হামলায় অব্যাহত রেখেছে দেশটি। গত শুক্রবার দক্ষিণ ইউক্রেনের ওদেসা শহরে দুটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের মধ্যে জরুরি মেডিকেল টিমের সদস্যরাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি। ইউক্রেনের কর্মকর্তারা জানান, প্রথম রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি স্থানীয় বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামোগুলোতে আঘাত হানে। পরবর্তীতে ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে জরুরী পরিষেবার কর্মীরা পৌঁছালে একই জায়গায় আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সে সময় জরুরী পরিষেবার কর্মীরা নিহত ও আহত হয়। ওদেসার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কৃষ্ণ সাগরের তীরবর্তী ওদেশা শহরে বেসমারিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন জরুরি পরিষেবাকর্মী। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলাগুলো আবাসিক ভবন, গাড়ি এবং একটি গ্যাস পাইপলাইনে আঘাত হানে। এদিকে গত শুক্রবার রাশিয়াতে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। পঞ্চম বারের মত দফায় ক্ষমতায় বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা এক প্রকার নিশ্চিত। ভোটগ্রহণ চলবে আজ রোববার পর্যন্ত। ইউক্রেনের অধিকৃত অঞ্চলের বাসিন্দারাও এ ভোটে অংশ নিচ্ছেন। রাশিয়ার একটি স্বাধীন ভোট পর্যবেক্ষক গ্রæপ বলছে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এবারই রুশ ইতিহাসের সবচেয়ে গোপন ভোট হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com