• রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১২
সর্বশেষ :
তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন নাছিম ফারুক খান মিঠুর সাথে জেলা ছাত্রদলের শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময় সুন্দরবনে ফের বনদস্যু*দের তাণ্ডব, সাতক্ষীরা রেঞ্জ থেকে ৮ জেলে অ*প*হরণ মেয়াদোত্তীর্ণ কমিটির দৌরাত্ম্য, মাদকের স্বর্গে পরিণত সরুলিয়া বাজার! জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করলেন এম সামাদ মতিন নারায়ণগঞ্জে আড়াইহাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন

ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের অভিনন্দন প্রধানমন্ত্রীকে

প্রতিনিধি: / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফল্য কামনা করে বলেন, আগামী বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য স্বার্থের বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ, উল্লেখ করেন তিনি। চিঠিতে প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ২০২৩ সালে ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা আনন্দের সাথে স্মরণ করে বলেন, এটি একটি নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনার আনুষ্ঠানিক সূচনাকেও চিহ্নিত করেছে, যার লক্ষ্য আমাদের অংশীদারত্বের কাঠামোকে আরও বিস্তৃত এবং আধুনিকীকরণ করা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘমেয়াদি অংশীদারত্বের কাঠামোর মধ্যে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনকে সমুন্নত রাখতে এবং এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের দপ্তর থেকে ১৯ ফেব্রুয়ারি চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com