• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা মৃত বাবাকে নিয়ে

প্রতিনিধি: / ৪৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: বলিউডে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া ঐশ্বরিয়া রায় বচ্চন। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে সিমের সংখ্যা কমিয়ে দিয়েছেন। সামাজিকমাধ্যমেও সেভাবে আসতে দেখা যায় না তাকে। তবে গত সোমবার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আবেগঘন বার্তা দিলেন এই বলিউড অভিনেত্রী। ঐশ্বরিয়া রায় বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই ২০১৭ সালের ১৮ মার্চ মারা যান৷ তারপর থেকে, প্রতি বছর, অভিনেত্রী এই তারিখে বাবার সঙ্গে কাটা সুমধুর মুহূর্তের একটি ছবি পোস্ট করেন। এবারেও ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ফটো ফ্রেমসহ একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, আরাধ্যা আর ঐশ্বরিয়া দুজনেই পরে আছেন সাদা পোশাক। আর যত দিন যাচ্ছে, আরাধ্যা যেন সত্যিই মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠছে। দাদাুর কোলের ছোট্ট আরাধ্যার একটি ছবিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ঐশ্বরিয়া। যেখানে তার মেয়ে, তার বাবার গালে চুমু দিচ্ছে। আরাধ্যার বয়স দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি বেশ আগের। তখন আরাধ্যা বয়স ৪ বা ৫ বছর হবে। ঐশ্বরিয়া রায় এই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- ‘তোমাকে চিরকাল ভালোবাসি, প্রিয়তম প্রিয়তম বাবা-আজ্জা। সবচেয়ে প্রেমময়, দয়ালু, যতœশীল, শক্তিশালী, উদার এবং ধার্মিকৃ তোমার মতো কেউ নেই… কখনও হবে না। শুভ জন্মদিন। স্মরণে প্রার্থনা। আমরা তোমাকে অনেক মিস করি।’ বাবার সঙ্গে কাটানো তার ও মেয়ে আরাধ্যার আরও কিছু মুহূর্তের ছবিও শেয়ার করে নেন ঐশ্বরিয়া। বোঝা যায়, এই বিশেষ দিন বাবার সঙ্গে না থাকার কষ্ট তার মনে কতটা। শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে বেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঐশ্বরিয়ার। বচ্চন পরিবারের থেকে এখন তিনি আলাদাই থাকেন মায়ের কাছে। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নেই তার। এ বিষয়ে কেহ কোনো মন্তব্য করেননি প্রকাশ্যে। গত রোববার ছিল শ্বেতার ৫০তম জন্মদিন। তবে পার্টিতেও ছিলেন না ঐশ্বরিয়া, অভিষেক ও আরাধ্যা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com